আজ থেকেই পুজো শুরু মুখ্যমন্ত্রীর! চেতলায় করবেন চক্ষুদান

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় এক মাস আগেই চলে গিয়েছে মহালয়া। অনান্য বছর মহালয়া থেকেই শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বুকে একের পর পুজোর উদ্বোধন। এবার সেই প্রক্রিয়া শুরু হচ্ছে প্রায় এক মাস পিছিয়ে। এদিন থেকেই সেই হিসাবে মুখ্যমন্ত্রীর পুজো শুরু হয়ে গেল। একই সঙ্গে বাংলার বুকে উৎসবের ঢাকেও কাঠি পড়ে যেতে চলেছে। সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র শারদসংখ্যা প্রকাশ করবেন। তারপরেই চলে যাবেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীতে। সেখানে দূর্গাপ্রতিমার চক্ষুদান করবেন তিনি।

এদিন নজরুল মঞ্চে দলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদসংখ্যা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টের সময় থাকছে সেই অনুষ্ঠান। প্রতি বছর নিজের হাতেই এই শারদসংখ্যা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। অনান্য বছর এই উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে সেই অনুষ্ঠান অনেকটাই লঘু করা হয়েছে কোভিডের কারনে। কার্যত এই অনুষ্ঠানের মাধ্যমেই এদিন বাংলার বুকে উৎসবের সূচনা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান সেরেই মুখ্যমন্ত্রী চলে যাবেন চেতলা অগ্রণীর মণ্ডপে। ফিরহাদ হাকিমের পুজো হিসাবে চিহ্নিত চেতলা অগ্রণীতে প্রতিবছরই প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে করোনা কালেও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিন নিজে হাতেই শিল্পী নব কুমার পালের হাতে গড়া প্রতিমার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। চেতলায় এবারের থিম ‘দুঃসময়’। থিম শিল্পী অনির্বাণ দাস বিশ্বকবির ‘দুঃসময়’ কবিতাকেই এখানে মণ্ডপের থিম হিসাবে তুলে এনেছেন। সেই হিসাবে দেখতে গেলে শিল্পী অনির্বাণ দাসই এবারের প্রথম থিম শিল্পী যার পুজো কার্যত সবার আগে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চেতলা অগ্রণীর পুজোমণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন আগামী ১৯ অক্টোবর থেকে।
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube