মোবাইল স্ক্রিনে ও মুদ্রার নোটে ২৮ দিন তাজা থাকে করোনাভাইরাস, দাবি বিজ্ঞানীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : মুদ্রার নোট, কাচ ও স্টেনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত টিকে থাকতে পারে নভেল করোনাভাইরাস। অর্থাৎ, সাধারণ ফ্লু-এর জীবাণুর চেয়ে দীর্ঘমেয়াদী এই ভাইরাস। এমনই তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা CSIRO-এর গবেষকরা জানতে পেরেছেন, ২০ ডিগ্রি তাপমাত্রায় টানা ২৮ দিন ধরে প্লাস্টিকের মুদ্রানোট ও মোবাইল ফোনের স্ক্রিনে ব্যবহৃত কাচের মতো মসৃণ সামগ্রীর ওপর বহাল তবিয়তে সক্রিয় থাকার ক্ষমতা রয়েছে Covid-19 সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত সাবানজলে হাত ধোওয়া ও স্যানিটাইজার ব্যবহারে জোর দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের এই তত্ত্ব সম্প্রতি ভাইরোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ২০, ৩০ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কৃত্রিম শ্লেষ্মায় উপস্থিত শুকনো ভাইরাস পরীক্ষা করে দেখা গিয়েছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ ক্ষমতা হ্রাস পেতে থাকে করোনাভাইরাসের।

CSIRO প্রধান ল্যারি মার্শাল জানিয়েছেন, মানবশরীরে উপস্থিত প্রোটিন ও স্নেহ পদার্থ ভাইরাস চটপট সংক্রমণ বৃদ্ধিতে সহায়ক হয়।

তিনি জানিয়েছেন, ‘গবেষণায় ঠান্ডা আবহাওয়ায় ভাইরাস সংক্রমণ বৃদ্ধির বিষয়টি পরিষ্কার হয়েছে। বিশেষ করে সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে মাংস প্রক্রিয়াকরণ সংস্থা ও কাঁচা বাজারের মতো জায়গায়। কী ভাবে সেই বিপদ এড়ানো যায়, তার দিশাও দিয়েছে সাম্প্রতিক গবেষণা।’

প্রসঙ্গত, অন্যান্য ধনী দেশের তুলনায় কোভিড মোকাবিলায় অনেক বেশি সফল হয়েছে অস্ট্রেলিয়া। দশের আড়াই কোটি জনসংখ্যার মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৭,০০০ মানুষ এবং মৃতের সংখ্যা মাত্র ৮৯৮।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube