নিউজটাইম ওয়েবডেস্ক : এবার দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজো মণ্ডপ খোলামেলা রাখতে হবে। করোনাভাইরাস আবহে বিধি মেনে দুর্গাপুজোয় ছাড় দিয়েছে রাজ্য সরকার। আর সেটাকেই কাজে লাগানো হয়েছে প্রতিযোগিতায়। কোন পুজো কমিটি কতটা বিধি মেনে পুজো করল, তা বিচার করে এবার সেরা কোভিড সচেতন পুজোকে পুরস্কৃত করার ঘোষণা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে।
এবারও সেরা পুজো বেছে নিয়ে রাজ্য সরকার তাদের হাতে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ তুলে দেবে। এই রীতি শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নেয়। এবার সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা কারা কতটা করতে পারল, মাস্ক–স্যানিটাইজার মণ্ডপে রাখা আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, নবান্নের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা ধরেই এবার শারদ সম্মানের পুরস্কার ঘোষণা করেছে সরকার। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনার পাশাপাশি সেরা কোভিড সচেতন পুজোকে এই বছর পুরস্কৃত করা হবে। ‘বিশ্ব বাংলা’-র সেরা পুজোর প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে শুরু গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। জেলার পুজোগুলির জন্য অনলাইন ছাড়াও সংশ্লিষ্ট জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতরে ওই সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

