দেশে করোনার সংক্রমণ ফের বাড়ল, কমল মৃত্যুর সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। তবে মৃত্যুর সংখ্যা কমেছে। পাশাপাশি আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৩ হাজার ২৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই করছে। আর করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৯২৬ জন।  

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ কিছুটা বেড়েছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭০ হাজার ৪৯৬ জন। আর প্রাণ হারিয়েছিলেন ৯৬৪ জন। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ২৭২ জন। এ নিয়ে দেশে মোট সংক্রমিত হলেন ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৪ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও ৯২৬ জন প্রাণ হারানোয় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জনে। করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২৩ জন। সক্রিয় রুগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫ জনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube