নিউজটাইম ওয়েবডেস্ক : সারা দেশ জুড়ে চলছে অজস্র জালি বিশ্ববিদ্যালয় যাদের ইউজিসির স্বীকৃতি নেই। এমন ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অধিকাংশই উত্তর প্রদেশ ও দিল্লিতে স্থিত। তবে দুটি জালি বিশ্ববিদ্যালয় আছে কলকাতায়।
ইউজিসি সচিব রজনীশ জৈন বলেন যে এরা নিজের থেকে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে কোনও অনুমতি ছাড়া। এটি ইউজিসি আইনের পরিপন্থী ও এদের ডিগ্রি দেওয়ার অধিকার নেই। পড়ুয়ারা যাতে বিভ্রান্ত না হন, তার জন্য এই তালিকা প্রকাশ করেছে ইউজিসি। এর মধ্যে আটটি ফেক বিশ্ববিদ্যালয় চলছে উত্তর প্রদেশে। দিল্লিতে এমন সাতটি জালি বিশ্ববিদ্যালয় চলছে। কলকাতায় যে দুটি জালি বিশ্ববিদ্যালয় আছে সেগুলি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ কলকাতা। ওড়িশায় এরকম দুটি বিশ্ববিদ্যালয় চলছে- সেগুলি হল নবভারত শিক্ষা পরিষদ ও নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এছাড়াও কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি ও মহারাষ্ট্রে একটি করে জালি বিশ্ববিদ্যালয় কাজ করছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

