নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় এক মাস বাইকুল্লা জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন রিহা চক্রবর্তি। বুধবার তার জামিনের আবেদন মঞ্জুর করে মুম্বাই হাইকোর্ট।
এর আগে ২৯ সেপ্টেম্বর টানা সাত ঘন্টা জেরার পর রিহা চক্রবর্তিকে নিজেদের হেফাজতে নেয় এনসিবি। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলে জেরা। এরপর বুধবার ৭ অক্টোবর, জাস্টিস কোতোয়ালের বেঞ্চে ভিডিও কনফারেন্সে মামলার শুনানি হয়। রিহা ও শৌভিক ছাড়াও এদিন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত ও আব্দুল বাসিত পারিহারের শুনানিও ছিল মুম্বাই উচ্চ আদালতে। এদিন জামিনের আর্জি মঞ্জুর হওয়ার পর রিহার আইনজীবি সতীশ মানিশিন্ডে বলেন, সত্যি ও ন্যায়ের জয় হয়েছে। মহামান্য আদালতের এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। তিনি আরও বলেন, বরাবর আমরা সত্যের পথেই থেকেছি। জাস্টিস সারাং ভি কোতোয়ালের বেঞ্চ তাদের সমস্ত তথ্য প্রমাণ গ্রহণ করেছেন। রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য ষড়যন্ত্র করে রিহা চক্রবর্তীর বিরুদ্ধে তিনটি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হয়েছে বলে অভিযোগও করেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

