নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে বেশ কিছুদিন কম, দৈনিক আক্রান্তের সংখ্যা, স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন চিকিৎসকেরা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে বুধবার দেওয়া বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২,০৪৯ জন। গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৮৬। এর ফলে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭,৫৭,১৩২। এর মধ্যে এখনও চিকিৎসাধীন আছেন ৯,০৭,৮৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৪,৬৯৪ জন।
গত ২৪ ঘন্টায় ৯৮৬ জন মৃতের সংখ্যা নিয়ে, বর্তমানে দেশে কোভিডে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১,০৪,৫৫৫। আক্রান্ত ও মৃতের নিরিখে এখনও পর্যন্ত মহারাষ্ট্র শীর্ষে। এই রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২,৪৭,৪৬৮ জন আক্রান্ত। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১,৭৯,৭২৬ জন। এই রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃ্তের সংখ্য ৩৮,৭১৭। এর পরেই এই তালিকায় আছে কর্নাটক। এই রাজ্যে এখনও চিকিৎসাধীন আছেন ৮৭,৮২৩ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১,৫৪,০৯২ জন। কোভিড আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃ্ত্যু হয়েছে ৮৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮,২২,৭১,৬৫৪ টি। এর মধ্যে গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১১,৯৯,৮৫৭ টি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

