আর ৩ দিন নয়, সপ্তাহের ৭ দিনই হাওড়া থেকে ছাড়বে মুম্বই ও আমদাবাদের ট্রেন

নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যে তিনদিন পরিষেবা মিলছিল। কিন্তু তাতে যাত্রীদের চাপ সামাল দেওয়া যাচ্ছিল না। ক্রমশ বাড়ছে দুই রুটের চাহিদা। তা সামাল দিতে এবার থেকে হাওড়া থেকে মুম্বই ও আমদাবাদগামী বিশেষ ট্রেন প্রতিদিনই চলবে।দক্ষিণ-পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে। 

বিবৃতি অনুযায়ী, আজ (৬ অক্টোবর) থেকে হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বিশেষ ট্রেন প্রতিদিন ছাড়বে। আর মুম্বইয়ে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে সেই ট্রেন প্রতিদিন মিলবে। একইসঙ্গে ৭ অক্টোবর (বুধবার) থেকে প্রতিদিন হাওড়া-আমদাবাদগামী বিশেষ ট্রেন চলবে। ফিরতি পথে ১০ অক্টোবর (শনিবার) থেকে আমদাবাদ-হাওড়া ট্রেন রোজ ছাড়বে। তবে দুটি রুটেই ট্রেনের সূচির কোনও হেরফের হচ্ছে না। আগে যে সূচি মেনে ট্রেন চলছিল, এখনও সেই সূচি অনুযায়ী ট্রেন দৌড়াবে।

সংশ্লিষ্ট মহলের মতে, লকডাউনের পর বিশেষ ট্রেন পরিষেবা শুরু হতে ভিনরাজ্যে কর্মরত অনেকেই বাংলায় ফিরে এসেছিলেন। এখন তাঁরা ফের নিজেদের কর্মস্থলে পাড়ি দিচ্ছেন। সেজন্য ওই রুটে যাত্রীদের চাপ বেড়েছে। রেলের তরফে জানানো হয়েছিল, ‘ওয়েটিং লিস্টে’ থাকা যাত্রীদের সুবিধার্থে কয়েকটি রুটে ‘ক্লোন ট্রেন’ চালু করা হবে। তবে প্রাথমিকভাবে যে ৪০ টি ‘ক্লোন ট্রেন’-এর তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হাওড়া থেকে মুম্বই বা হাওড়া-আমদাবাদ রুটে কোনও ট্রেন দেওয়া হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube