পিতৃহারা হলেন মেহুলী-মোনালী! প্রয়াত শক্তি ঠাকুর

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন বিখ্যাত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। বয়স হয়েছিল ৭৩। সোমবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আগেও একবার স্ট্রোক হয়েছিল। তারপর আবারও হৃদরোগে আক্রান্ত হন। রবিবার গভীর রাতের ফেসবুকে সেই দুঃসংবাদ দেন বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। লেখেন, ‘আমার বাবা…. আর নেই… নেই। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট…..কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল….আমার বাবা….. কিচ্ছু করতে পারলাম না……।’

প্রথম জীবনে স্কুলে শিক্ষকতা করতেন শক্তি ঠাকুর। পরবর্তীকালে অভিনয় ও সংগীত জগতে পা রেখেছিলেন। ১৯৭৬ সালে তপন সিনহার ‘হারমোনিয়াম’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গান গেয়েছিলেন। তারপর ক্রমশ জনপ্রিয়তা পেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, অজয় দাস, আর ডি বর্মনের সুরে গেয়েছিলেন গান। উৎপল দত্তের সঙ্গে কাজ করেছিলেন। ‘দাদার কীর্তি’ ‘ভালোবাসা ভালোবাসা’-র মতো ছবিতেও অভিনয় করেছিলেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube