নিউজটাইম ওয়েবডেস্ক : ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর। সেই কারণেই এবার দিনদুয়েক আগে তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। অবশেষে আজ তাঁকে হাজিরা দিতে আসতে হল ভারসোভা থানায়। সেই সঙ্গে তাঁর দুই সহযোগী এবং আইনজীবী প্রিয়াঙ্কা খৈমানি পৌঁছে গিয়েছেন থানায়। সূত্রের খবর সকাল ১০টা নাগাদ পরিচালক তথা প্রযোজক পৌঁছে গিয়েছেন থানায়। এদিকে সমন পাঠানো পর থেকেই পরিচালক নীরব হয়ে গিয়েছেন, এখনও পর্যন্ত একটিও বাক্য খরচ করেননি।
জানা যাচ্ছে ইতিমধ্যেই জেরা শুরু হয়ে গিয়েছে অনুরাগ কাশ্যপের। যদিও দিনকয়েক আগেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। এমনকি তিনি অনশন করবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছিলেন। তবে গতকাল যখন সমন পাঠানো হয় অনুরাগকে, তারপরেই পায়েল মুম্বই পুলিশকে সাধুবাত জানান। প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পরিচালক তথা প্রযোজক অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(১) ধর্ষণ, ৩৫৪ মহিলার শ্লীলতাহানি, ৩৪১ অন্যায়ভাবে শাসন করা এবং ৩৪২ অন্যায়ভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ দায়ের করেছেন পায়েল ঘোষ। তিনি জানিয়েছেন, অনুরাগ তাঁর বাড়িতে ডেকে ধর্ষণ করেছিলেন অভিনেত্রীকে। পায়েলের দাবি ছিল, বছর পাঁচেক আগে তাঁকে ধর্ষণ করেছিলেন অনুরাগ। তবে সেই সময় ভয়ে তিনি বিষয়টি সামনে আনতে পারেননি। তবে অনুরাগ পাল্টা টুইট করে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তার সমস্তটাই ভিত্তিহীন। আসলে তাঁকে দমানোর এটা চক্রান্ত। এমনকি পরিচালকের পাশে দাঁড়িয়েছে তাঁর প্রাক্তন দুই স্ত্রী এবং বলিউডে একাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

