নিউজটাইম ওয়েবডেস্ক : আজ, বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা এবং টার্মিনাল সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। রাজ্য সরকার বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বলেছে কারণ শিক্ষার্থীদের প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করে উত্তরপত্রগুলি আপলোড করতে হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে বলেছেন, ‘১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সিইএসসি এবং ডব্লুউবিএসইবি–কে পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) পশ্চিমবঙ্গ সরকারকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত বর্ষ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে জানিয়ে ছিল যে ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নিতে হবে। তবে সমস্যায় পড়েছেন প্রত্যন্ত গ্রামে বাস করা শিক্ষার্থীরা। কারণ, কিছু গ্রামে বিশেষত সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে ইন্টারনেট সংযোগ অত্যন্ত দুর্বল। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘কয়েকটি গ্রাম এবং শহরে ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়ায় শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলিতে উত্তরপত্রগুলি জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের প্রয়োজনে কলেজের কাছাকাছি কোথাও পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের যদি কোনও অসুবিধা হয় তবে তাঁদের সাহায্য করার জন্য কর্মকর্তা এবং শিক্ষকরা সেখানে উপস্থিত থাকবেন। অ্যাপেক্স এডুকেশন বডি অবশ্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে যাতে অক্টোবরের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করা যায়, তা হলে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে শীঘ্রই ভর্তি শুরু করা যায়। যদিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ইতিমধ্যে পরীক্ষা পর্ব শেষ করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

