উত্তরবঙ্গে দরাজ মমতা, ঠুকলেন বিরোধীদেরও! নতুন ব্লক বানারহাট

নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরবঙ্গের সফরের দ্বিতীয় দিনে কার্যত দরাজ হস্তে চাহিদা মেটানোর পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরকন্যায় বসেছিল দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক। সেখানেই পাহাড়ের আধিবাসী উন্নয়ন বোর্ডের জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করার পাশাপাশি রাজ্যের নমঃ শুদ্র উন্নয়ন বোর্ডের জন্য বাড়তি ৩ কোটি টাকা মঞ্জুর করে দিলেন। পাশা পাশি জোর দিলেন কৃষির ক্ষেত্রেও। স্বর্ন ধান চাষ বাড়ানোর পাশাপাশি কাশফুলের চাষ করতেও উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এইসব উন্নয়নের পাশাপাশি নাম না করেই বিজেপিকে তীব্র ভাবে আক্রমণ করলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানান জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রাজবংশী ভাষার যে ২০০টি স্কুল রয়েছে সেগুলিকে দ্রুত রাজ্য শিক্ষা দফতরের তরফে স্বীকৃতি প্রদান করতে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন উত্তরবঙ্গের অন্যতম লোকসংস্কৃতি ভাওয়াইয়া গানের যথাযথ সংরক্ষন ও তার প্রসারে। এই বিষয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফেও মুখ্যমন্ত্রীকে জানানো হয়ে যে তাঁরাও এই গানের সংরক্ষনের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। তবে মুখ্যমন্ত্রী এদিন সব থেকে বড় পদক্ষেপ নেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লক ভেঙে নতুন বানারহাট ব্লক গঠনের প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়ে দেওয়ায়। ধূপগুড়ি ব্লকের উত্তর দিকের অংশ নিয়ে এই নতুন ব্লক গঠিত হতে চলেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি থানাতেও একটি করে বাংলা সহায়ক কেন্দ্র গড়ার বিষয়টিতেও যে প্রস্তাব এসেছিল তাতেও সম্মতি দিয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube