নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে বিধানসভা উপ-নির্বাচন এখনই হচ্ছে না বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যগুলির মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ফালাকাটা, হেমতাবাদ, এগরা, ফলতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক আসন বিধায়কশূন্য। এর মধ্যে ফালাকাটা আসনটি বিধায়কশূন্য প্রায় ১ বছর। গত অক্টোবরে প্রয়াত হন সেখানকার বিধায়ক অনিল অধিকারী। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা ছিল ফালাকাটায়। কিন্তু করোনার জেরে লকডাউন শুরু হওয়ায় তা স্থগিত ঘোষণা করে কমিশন। উপ নির্বাচন ঘোষিত না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আসনগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। ফলে ২০২১ এর ফাইনাল পরীক্ষার আগে শক্তিপরীক্ষার আর কোনও সুযোগ রইল না শাসক বা বিরোধীর কাছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

