নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে ২৮ বছরের অপেক্ষার আজ পরিসমাপ্তি ঘটল। লখনৌ এর বিশেষ সিবিআই আদালত জানালো বাবরি মামলা পূর্বপরিকল্পিত নয়, পেশ করা বেশির ভাগ ভিডিও ও চিত্র ট্যাম্পারড। কোনোরকম ষড়যন্ত্র নেই। অভিযুক্ত ৩২ জনকে বেকসুর খালাস করল বিশেষ সিবিআই আদালত। মূলত প্রমাণের অভাবেই রেহাই পেলেন অভিযুক্তেরা। তবে এখানেই শেষ নয় বলে জানাচ্ছেন বিরোধীরা। এরপরেও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা এখনও খোলা আছে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, সাক্ষীদের বয়ানে চক্রান্তের কোনোও প্রমাণ নেই। সুপ্রিম কোর্টের অনুমেতিতেই চলছিল করসেবা।
বুধবার বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা হল। লখনৌএর বিশেষ সিবিআই আদালতে হয় রায়দান। ২৮ বছর আগের এই একটি ঘটনা ভারতে ধর্মীয়,সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল বদল এনেছিল। এই মামলার রায়দানের সময়ে অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই, বেশ কয়েকজন ছিলেন। তবে করোনা আবহে বয়সের কারণে লালকৃষ্ণ আডবানী, মূরলী মনোহর যোশীর মত সদস্যদের উপস্থিত থাকার সম্ভাব হয়নি, তারা বাড়ি থেকেই দেখেছেন এই রায়দান। অন্য এক অভিযুক্ত উমা ভারতী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই রায়দানের দিনের জন্যে একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল, আদালতের রায় কোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে গেলে, তারা সেই বিষয়ে বিক্ষোভ করতে পারেন। আইনশৃঙ্খলার লঙ্ঘন এবং অশান্তির সৃষ্টি হতে পারে। এমনকি সিএএ বিরোধী আন্দোলনের মতই হতে পারে অবস্থা, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৯২ সালে ৬ই ডিসেম্বর করসেবকদের হাতুড়ির ঘায়ে গুঁড়িয়ে গেছিল বাবরি মসজিদ। এইদিন ঐ জায়গায় উপস্থিত থেকে এই কাজ সম্পাদন করেছিলেন আডবানি, যোশী, উমারা বলে অভিযোগ ওঠে। ১৯৯২ সালে প্রাথমিক পর্য়ায়ে এই মামলায় দুটি এফআইআর রুজু হয়, একটি অজ্ঞাত পরিচয় করসেবকদের বিরুদ্ধে, অন্যটি আডবানিদের বিরুদ্ধে। এরপর এই মামলায় একে একে ৪৫ টি এফআইআর যুক্ত হয়। ২০০১ সালে আডবানী ও যোশীদের রেহাই দিয়ে দেয় এলাহাবাদ আদালত। তবে, ২০১৭ সালে এই মামলার মোড় ঘুরিয়ে দেয় সুপ্রিম কোর্টের রায়। সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়, এই ঘটনা পূর্বপরিকল্পিত, এবং আডবানীরা অভিযুক্তও। এছাড়াও এই ঘটনা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার ভিতকে আঘাত হানে। রায়বেরিলিতে বিশেষ আদালতে শুরু হয় শুনানি, বেঁধে দেওয়া হয় মামলার সময়সীমা। বেশ কয়েক দফায় সেই সময়সীমা বাড়ানো হলেও, অবশেষে তার রায় প্রকাশ হল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

