দেশে করোনার দৈনিক সংক্রমণ ফের ৮০ হাজার ছাড়ালো, মৃত্যু ১১০০-রও বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে ফের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বাড়লো। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ। এর ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৬২ লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। গত বেশ কয়েকদিন করোনা আক্রান্তের মৃত্যুর হার কমলেও, বুধবার এই সংখ্যা ১১০০ পেরিয়ে গেছে। 

মঙ্গলবার খানিকটা আশার আলো দেখা গেছিল। বেশ কয়েকদিন পর সংক্রমণের গ্রাফ বেশ খানিকটা নেমেছিল, এমনকি কম ছিল মৃতের সংখ্যাও। মঙ্গলবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৭০ হাজার, মৃতের সংখ্যা ছিল ৭৭৬। সেপ্টেম্বর মাসে এই প্রথম একদিনে মৃতের সংখ্যা ১০০০ এর কম ছিল। এইদিন মোট সুস্থের সংখ্যা ছিল ৫২ লক্ষ। এর তুলনায় সোমবার কম ছিল সক্রমণের সংখ্যা। এদিন ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয় ৮২,১৭০ জন, মৃত্যু হয় ১,০৩৯ জনের। এরপরই বুধবার আবার বেড়েছে  সংক্রমণের হার।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৮০,৭৪২। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,২৫,৭৪২। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯,৪০,৪৪১ জন। এখনও প‌র্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫১,৮৭,৮২৫।  গত  ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৬,৪২৮ জন। ফলে দেশে এখন সুস্থতার হার ৮৩.৩৩ শতাংশ। এখনও প‌র্যন্ত কোভিড আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৯৭,৪৯৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৭৯ জনের। বর্তমানে দেশে করোনায় মৃতের হার ১.৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ১০,৮৬,৬৮৮, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube