নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে নয়া কৃষি আইনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। তার মধ্যেই মঙ্গলবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি বিলের বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, কৃষি বিলের বিরোধীতা করে দেশের কৃষকদেরই অপমান করছেন বিক্ষোভকারীরা।
উত্তরভারতের একটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সম্প্রতি হওয়া অধিবেশনে দেশের কৃষি, শিল্প ও স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্কার করা হয়েছে। তা সবই সাধারণ মানুষের স্বার্থে। এই সমস্ত সংস্কার অদূর ভবিষ্যতে কৃষক, শ্রমিক, যুবসমাজ ও মহিলাদের অবস্থান এরও দৃঢ় করবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র বিরোধিতার স্বার্থেই বিরোধীতা করছেন একদল মানুষ। কৃষকদের অবমাননা এমন জায়গায় পৌঁছেছে যে তাঁদের এই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও ধ্বংস করছেন তারা। এই ঘটনা কৃষকদের প্রতি চুড়ান্ত অপমান। সোমবার সকালে দেশের রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে ট্র্যাক্টর পুড়িয়ে নয়া কৃষি বিলের প্রতিবাদ করা হয়। সেখানে স্লোগানে মুখর হয়ে উঠেছিল এলাকা, নয়া কানুন ওয়াপস লো। সমগ্র দেশ জুড়ে নয়া কৃষি বিল নিয়ে চলছে বিক্ষোভ। তবে পাঞ্জাব ও হরিয়ানায় সর্বাধিক কৃষকেরা এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন। এছাড়া অন্যান্য রাজ্যগুলিতে বিক্ষোভ কার্য হচ্ছে প্রধানত কংগ্রেসের নেতৃত্বে। উত্তর থেকে দক্ষিণ আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছ উঠেছে দেশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

