সেজে উঠছে ভারতীয় রেল, টিকিটের দাম বাড়তে চলেছে ৩৫ টাকা অবধি

নিউজটাইম ওয়েবডেস্ক : ঢেলে সাজানো হচ্ছে রেলওয়ে স্টেশনগুলিকে। এর জন্য লাগবে বিপুল অর্থ। যাত্রীদের থেকেই ডেভেলপমেন্ট ফি নিয়ে সেই টাকা জোগাড় করার চেষ্টা চলছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও নীতি আয়োগের প্রধান আগেই এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন। যাত্রীদের থেকে কত টাকা নেওয়া যায়, সেই নিয়ে এখন আলোচনা চলছে। 

সূত্রের খবর, টিকিট পিছু সর্বোচ্চ ৩৫ টাকা নেওয়া হবে ডেভেলপমেন্ট ফি হিসেবে। এই প্রস্তাব পাঠানো হবে ক্যাবিনেটের অনুমোদনের জন্য। বর্তমানে প্রস্তাব করা হচ্ছে, ১০ থেকে ৩৫ টাকা অবধি শুল্ক বসবে টিকিটের ওপর। যারা এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করছেন, তাদের দিতে হবে ৩৫ টাকা। তবে এই সংক্রান্ত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

রেলের মুখপাত্র বলেন যে খুব সামান্য শুল্ক নেওয়া হবে যেটা রেলের উন্নতিকল্পে ব্যবহার করা হবে। কোনও ভাবেই যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেটা খেয়াল রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube