হোয়াটসঅ্যাপে ফাঁদ, গ্রাহকদের সতর্ক করে ট্যুইট এসবিআই এর

নিউজটাইম ওয়েবডেস্ক : হোয়াটসঅ্যাপে কারচুপির জাল সাইবার অপরাধীদের। মূলত এসবিআই গ্রাহকদের উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে অভিসন্ধিমূলক মেসেজ। ট্যুইটারে গ্রাহকদের এই বিষয়ে বড় মাপের সতর্কীকরণ দিল এসবিআই কর্তৃপক্ষ। 

সাধারণত ফোনে ভুয়ো কল বা এসএমএস এর ইউআরএলের মাধ্যমে এই জালিয়াতির চেষ্টা করা হয় আকছার।  গ্রাহকদের সঙ্গে ‌যোগা‌যোগ করে বিভিন্ন লটারি বা বিনামূল্যের পুরস্কারের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা। এইবারে সেই সমস্ত গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সাথে সাথে হোয়াটসঅ্যাপেও ‌যোগা‌যোগ করা হচ্ছে। এরপর তাদের নানান পুরস্কারের প্ররোচনা দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে গোপন তথ্য।

অপরাধীরা একটি নম্বরকেই এসবিআইএর নম্বর বলে দাবি করছেন। এরপর গ্রাহককে কোনো একটি পুরস্কার বা লটারির কথা বলা হচ্ছে ‌যা জেতার জন্যে কিছু গোপন তথ্য অপরাধীদের জানাতে হবে। এই লোভের বশবর্তী হয়েই কোনোরকম ব্যাক্তিগত তথ্য জানালেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট একেবারে খালি হয়ে ‌যাওয়ার সম্ভবনা থাকছে প্রবল।

এসবিআই এর তরফ থেকে ট্যুইটারে লেখা হয়, এসএমএস বা ফোন কল ছেড়ে এবারে গ্রাহকদের টার্গেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপে।  সদা সতর্ক থাকুন, কোনো রকম ব্যক্তিগত তথ্য অচেনা কাউকে জানাবেন না। অপরাধ থেকে দূরে থাকুন, সুরক্ষিত থাকুন।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফ থেকে কোনো রকম লাকি ড্র বা সমগোত্রীয় কোনো স্কিমের ব্যবস্থা হয়নি, তার থেকে পুরস্কার পাওয়ার কোনো রকম সম্ভাবনাও নেই সাধারণ মনুষের। এবং ব্যাঙ্কের কোনো কর্মী ফোন করে কখনও গ্রাহকদের থেকে কোনো তথ্য জানে চাইবেন না কারণ ব্যাঙ্কের কর্মীর কাছে গ্রাহকদের সমস্ত তথ্য থাকে। ফলে কোনো ফোন এলে ব্যাঙ্কের ফোন দাবি করে ‌যদি অ্যাকাউন্ট সঙ্ক্রান্ত কোনো তথ্য জানতে চাওয়া হয় তবে তা না বলাই শ্রেয়।

এসবিআই কর্তৃপক্ষ জানান, এরম কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন এলে তা ‌যেন এড়িয়ে ‌যাওয়া হয়, এই ধরণের ফোন বা ইমেইল ব্যাঙ্কের তরফ থেকে করা হয়না।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube