নিউজটাইম ওয়েবডেস্ক : দিশা হারাচ্ছে সুশান্তের মৃত্যুর তদন্ত। সিবিআই থেকে গোটা মামলা এখন সরে গিয়েছে এনসিবির তদন্তে- বলিউডের মাদকযোগ নিয়েই চলছে যাবতীয় মিডিয়া কভারেজ। গত কয়েকদিন ধরেই এই বিষয় নিয়ে অসন্তুষ্ট সুশান্তের পরিবার ও অনুরাগীরা। প্রয়াত অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে সিবিআইয়ের কাছে বারবার কাতর আর্জি জানিয়েছে তাঁরা। সুশান্তের মৃত্যুর ফরেনসিক রিপোর্ট কেন এখনও প্রকাশ্যে আনছে না সিবিআই? প্রশ্ন তাঁদের।
এই সব প্রশ্নের মাঝে সোমবার অবশেষে মুখ খুলল সিবিআই। এদিন প্রেস বিবৃতি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাল- ‘ পেশাদার ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখাচ্ছে, এবং কোনওরকম সম্ভাবনাই আমাদের তরফে উড়িয়ে দেওয়া হয়নি আজকের তারিখ পর্যন্ত। তদন্ত জারি রয়েছে….’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

