নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড-১৯ মোকাবিলায় অনেকখানি ইতিবাচক ফল মিলছে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে। যার জেরে ভারত থেকে আমেরিকা সহ আরও বেশ কিছু দেশে রপ্তানি করা হয় এই ওষুধ। কিন্তু এবার সেই হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
সম্প্রতি মেডিক্যাল জার্নাল The Lancet-এ একটি গবেষণার রিপোর্টে প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয়েছে কোভিড রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হলে তা প্রাণঘাতী হতে পারে। আর তাই জনসাধারণের সুরক্ষার কথা মাথায় রেখেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যহার বন্ধ রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান হু-এর প্রধান টেডরস আধানম ঘেব্রেইসাস ভার্চুয়াল। তিনি আরও বলেন, ‘ডেটা সেফটি মনিটরিং বোর্ড সুরক্ষার দিকটি খতিয়ে দেখছে। তাই সাময়িকভাবে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এগজিকিউটিভ গ্রুপ।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এইচসিকিউ ব্যবহারের ফলে রোগীর হৃদযন্ত্রের গতি বাড়ে। যা কোভিড কোভির জন্য একেবারেই নিরাপদ নয়।তাই ইতিমধ্য়ে আমেরিকা ও ইউরোপে এই ওষুধের ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, করোনার জেরে যখন গোটা দেশে ছড়িয়েছে আতঙ্ক। ঠিক তখনই নিজ নিজ দেশের মানুষকে এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা করার স্বার্থে আর্থারাইটিসের রোগীদের চিকিত্সায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন কদর বাড়তে থাকে। মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের তরফএ ভারতের কাছে এই মহাঔষধির বরাত আসতে শুরু করে। দেশের কঠিন মুহূর্তে বিশ্ববাসীর পাশে দাঁড়াতে বিভিন্ন দেশে এই ওষুধ রফতানিও করে ভারত। যদিও প্রথম থেকেই করোনা ভাইরাসের মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে দ্বন্দ্ব ছিল চিকিৎসামহলে। তাই বিশ্ববাসীর সুরক্ষার দিকটি মাথায় রেখে এবার সরকারি ভাবেই এই ওষুধের ব্যবহার সাময়িক নিষিদ্ধ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

