নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে ৪.০ দফার লকডাউন। এই পরিস্থিতে এবার করোনা পরীক্ষার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। এই নির্দেশ অনুসারে এবার থেকে আর মৃত ব্যক্তির করোনা পরীক্ষা করা যাবেনা। অর্থাৎ কোন রোগী যদি মারা যান সেক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী তাঁর শরীর থেকে কোন নমুনা সংগ্রহ করা যাবেনা এবং পরীক্ষাও করা যাবেনা। যদিও কেন্দ্রে নিয়ম মেনেই এই নির্দেশ জারি হয়েছে বলে রবিবার দাবি করা হয় অরবিন্দ কেজরিওয়াল সরকারের তরফে।
এই নয়া নির্দেশিকা অনুসারে কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা তা নিম্নোক্ত এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করবেঃ ১. জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তির করোনা পরীক্ষা করতে হবে। ২. জীবিত অবস্থায় করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আস তে হবে। ৩. করোনার একাধিক লক্ষ্মন থাকা অবস্থায় যদি কোন ব্যক্তি মারা যান, তখনই সেটাকে করোনায় মত্যু বলে গণ্য করা হবে। তবে মৃত ব্যক্তির থেকে নমুনা সংগ্রে নিষেধ ধাকলেও বেশ কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রমও রয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফে। এবিষয়ে কেজরি প্রশাসনের তরফে বলা হয়েছে, যদি কোন রোগীর শরারে করোনার একাধিক উপসর্গ না থাকে কিন্তু চিকিৎসক যদি তাঁর করোনা পরীক্ষা করতে চান, তবে পরীক্ষা করা হবে। অন্যদিকে, যদি করোনা আক্রান্ত সন্দেহে রোগীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমত তাঁর দেহ হাসপাতাল থেকে ছাড়া হবে। এই নির্দেশিকা একেবারে তৃণমূল স্তর থেকে কার্যকর হবে বলে এদিন জানালেন দিল্লির স্বাস্থ্য সচিব পদ্মিনী সিংলা। এছাড়া মৃত কোন রোগীর দেহ সৎকারের ক্ষেত্রেও দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। এবিষয়ে দিল্লি সরকারের তরফে জানানো হয়, হাসপাতালে মৃত্যু হলে, বাড়িতে মৃত্যু, করোনা টেস্টিং ল্যাবে বা করোনা কেয়ারে মৃত্যু, অজ্ঞাতপরিচয় দেহ হাসপাতালে বা করোনা কেয়ারে মারা গেলে ওই দেহ সঠিক পদ্ধতিতে প্লাস্টিকে মুড়ে পরিবারের হাতে দিতে হবে। তবে সেখানে উপস্থিত থাকতে হবে হাসপাতালের একজন কর্মীকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

