প্রিয়াঙ্কার আবেদনে সাড়া, পরিযায়ীদের জন্য ১০০০ বাস দিচ্ছে রাজ্য সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ২৫ মার্চ থেকে শুরু হয় লকডাউন। তখন থেকেই ভিন রাজ্যে আটকে পড়েছেন কর্মসুত্রে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা। লকডাউনের মেয়াদ শেষ হলে বাড়ি ফিরবেন বলে প্রথম দিকে আশায় বুক বাঁধলেও, পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় লকডাউন জারি হওয়ায় খাদ্য ও বাসস্থানের অভাবে অগত্যা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন পরিযায়ী শ্রমিকরা। তবে তৃতীয় দফায় লকডাউন শুরু হওয়ার পরে পরিযায়ী শ্রমিকেদর বাড়ি ফেরাতে তৎপর হয় রাজ্যগুলি। সেই মর্মে ভারতীয় রেলের তরফে শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু তা সত্ত্বেও শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার প্রবণতা কমছেনা। একইসাথে তাঁদের নানা দুর্ঘটনারও সম্মুখীন হচ্ছে। প্রাণও হারাতে হয়েছে বহু শ্রমিককে। তাই পরিযায়ী শ্রমিকদের জন্য সম্প্রতি ১০০০ টি বাস চালানোর জন্য যোগী আদিত্যনাথ সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর সেই আর্জি এদিন মেনে নিল আদিত্যনাথ সরকার। এবিষয়ে বাস ও বাসচালকদের সবিস্তার তথ্য দিয়ে চিঠি লিখে পাঠানো হয়েছে কংগ্রেস অফিসে।

সম্প্রতি উত্তরপ্রদেশে একটি পরিযায়ী শ্রমিক বোঝাই লরিকে ধাক্কা মারে একটি ট্রেলার। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২৪ জন শ্রমিকের। আহত হন ৩৬ জন শ্রমিক। এই ঘটনার পরেই ক্ষোভ উগরে দেন প্রিয়াঙ্কা। সেদিন একটি ট্যুইটে করে শ্রমিকদের বাড়ি ফেরাতে উত্তরপ্রদেশে বাস চালানোর আর্জি জানান তিনি। ট্যুইটে তিনি লেখেন, ‘শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ এটা রাজনীতির সময় নয়। সীমানায় আমাদের বাস দাঁড়িয়ে আছে। পরিযায়ীরা জল ও খাবার না-পেয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে হেঁটে তাঁদের বাড়ি ফিরছেন। তাঁদের সাহায্য করুন। আমাদের বাসগুলিকে অনুমতি দিন।’

এরপর আরও একটি ট্যুইট করে তিনি লেখেন, ‘সীমানায় আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। প্রখর রোদের নীচে দাঁড়িয়ে রয়েছেন পরিযায়ীরা। অনুমতি দিন যোগী আদিত্যনাথজি। আমাদের ভাই ও বোনেদের সাহায্য করুন।’ প্রিয়াঙ্কার এই আবেদনের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। তাই এবার শ্রমিকদের জন্য বাস চালানোর সিদ্ধান্ত নিল যোগী সরকার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube