নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির ১১ বছরের সংসার। গত ৭ মে অভিনেতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান স্ত্রী আলিয়া (অঞ্জলি) সিদ্দিকি। নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে আলিয়া সিদ্দিকির বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে ঠিক কী কারনে বিয়ে ভাঙছেন আলিয়া, সেবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
দীর্ঘ ১১ বছরের বৈবাহিক সম্পর্ক হঠাৎ কেন ভাঙতে চাইছেন আলিয়া! এবিষয়ে এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা তিনি বলেন, বিচ্ছেদের পেছনে ঠিক কী কারন রয়েছে, তা এখনই জানানোর সময় আসেনি। সময় হলে তিনি ঠিকই জানাবেন। তবে খুব শীঘ্রই যে তাঁদের বিবাহ বিচ্ছেদ হবে তাও এদিন স্পষ্ট জানিয়ে দেন আলিয়া সিদ্দিকি। জানা গিয়েছে আলিয়া থেকে আগের নামে আর্থাৎ অঞ্জনা আনন্দ কিশোর পান্ডেতেই আইনিভাবে তিনি নাম নথিভুক্ত করে ফেলেছেন। বিয়ের আগে নাওয়াজের বর্তমান স্ত্রীর নাম ছিল অঞ্জলি। কিন্তু বিয়ের পর সেই নাম পাল্টে তিনি আলিয়া করেন। এদিন বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে আলিয়া বলেন, ২০১০ সাল থেকে নওয়জের সঙ্গে সমস্যা হচ্ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্যা অনেকখানি বেড়ে গিয়েছে। তা সামলাতে না পেরেই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন। বলাবাহুল্য, প্রথমে নওয়াজউদ্দিন সিদ্দিকির সাথে শিবা নামে এক মহিলার বিবাহ হয়। কিন্তু ৬ মাসের মধ্যেই ঘটে বিবাহ বিচ্ছেদ।তারপরেই আলিয়াকে (অঞ্জলি) বিয়ে করেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

