গুজব ছড়ানো হচ্ছে! ভুয়ো খবরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কোয়েল

নিউজটাইম ওয়েবডেস্ক :  সবে সবে মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ৫ মে সন্তানের জন্ম দেওয়ার পরেই সদ্যজাত সন্তান ও স্বামী নিসপাল সিং রানের সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে দেখা যাচ্ছে সদ্যোজাতকে কোলে নিয়ে শুয়ে রয়েছেন মা কোয়েল আর পাশেই দাঁড়িয়ে বাবা নিসপাল সিং রানে। কিন্তু তাঁর মধ্যেই সন্তানকে নিয়ে গুজব ছড়ানোয় ক্ষেপে গেলেন কোয়েল। 

বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে কোয়েল মল্লিকের সন্তানের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর প্রচার হতে শুরু করে। কিন্তু নিজের সন্তানের নিয়ে এমন গুজব শুনে আর চুপ থাকতে পারেননি অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে গুজবের বিরুদ্ধে একটি পোস্ট করেন টলি কুইন কোয়েল। সেখানে তিনি লেখেন, “আমি সবসময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে হওয়া ভুল খবরে চুপ থেকেছি। কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোন ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। ভালো থাকুন, ভালো রাখুন।”

 

প্রসঙ্গত, করোনার জেরে বিগত কয়েক মাস থেকেই সুখবর পাওয়া প্রায় দুষ্কর হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া, পুরোটাই যেন মৃত্যুর খবরে ভরা। এই পরিস্থিতিতে সম্প্রতি খুশির খবর শুনিয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর মা হওয়ার খবরে টলিপাড়ায় যেন মুহূর্তে আনন্দের আবহ তৈরি হয়েছিল। এর পরেই এক এক করে শুভেচ্ছা জানাতে শুরু করেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র সহ আরও অনেকে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube