সুপার সাইক্লোনের আকার নিচ্ছে আমফান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্যে এবার ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে ঘূর্ণিঝড় আমফান।  শক্তি সঞ্চয় করে এবার সেই ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে। ইতিমধ্য়েই সেবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহনের কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে যুদ্ধকালীন তত্‍‌পরতা। সোমবার এবিষয়ে আলোচনার স্বার্থে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি এদিন ট্যুইট করে জানান কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী আমিত শাহ একটি। সেখানে তিনি লেখেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে পর্যালোচনার জন্য আজ বিকেল চারটেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’

জাতীয় আবহাওয়া দপ্তর সুত্রের খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে ফের শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে আমফান। যার ফলে গভির সমুদ্রে ঝড়ের গতিবেগ হতে পারে সর্বাধিক ২৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে উপকূলে আঁছড়ে পড়ার সময় গতিবেগ বেশ খানিকটা কম হবে। উপকূলে ঝড়ের গতিবেগ থাকবে ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঘূর্ণিঝড় দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে কোথাও স্থলভাগে আঁছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সুন্দরবন এলাকায়। 

তবে শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকায় নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। কলকাতা সহ , হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে তা কিছুটা কমবে। এই সমস্ত এলাকায় ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এই ঘূর্ণইঝড়ের প্রভাবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারি বৃষ্টি হতে পারে বলেও সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube