নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০,০০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২,৮৭২ জন। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪,০০০-এর বেশি রোগী সুস্থ হয়ে গিয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, গুজরাত— দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে এই রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতে সেখানেও আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে।
অপরদিকে দেশের কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৫। স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা সংক্রমণ রুখতে কী করতে হবে, কী করা যাবে না তার এক তালিকা প্রকাশ করা হয়েছে। মূলত শহুরে এলাকায় সংকীর্ণ স্থানে বহু মানুষকে যেখানে বাস করতে হয়, সেখানে এই তালিকা মেনে চললে করোনা সংক্রমণের মোকাবিলা করা যাবে বলে মনে করা হচ্ছে। রবিবার করোনা অতিমারীর ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্যাকেজ কোন খাতে কীভাবে খরচ হচ্ছে সেবিষয়ে পরপর সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার তিনি এবিষয়ে পঞ্চম বৈঠকটি করবেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

