নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস থেকে কবে মুক্ত হবে ভারত, তার একটা পরিসংখ্যান তুলে ধরেছেন গবেষকরা। যদিও এই মুহুর্তে এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যে করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৭,০০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনা মুক্ত হতে আর বেশি দেরি নেই ২২ মে-র মধ্যেই ভারতে করোনা সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের গবেষকরা।
তবে ভারতকে করোনা মুক্ত হতে বেশি দিন সময় লাগবে না। সেই সময় এসেছে বলে মনে করছেন গবেষকেরা। ২২ মে-র মধ্যে ভারতে করোনা সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। ১ জুনের মধ্যে সেটা ৯৯ শতাংশ কমবে এবং ২৬ জুলাইয়ের মধ্যে সেটা একেবারেই নির্মুল হয়ে যাবে বলে জানিয়েছে সিঙ্গাপুরের গবেষকরা। কারণ ভারতে করোনা সংক্রমণ ২০ এপ্রিল থেকে অনেকটাই কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তাঁরা। সিঙ্গাপুরের গবেষকদের এই তথ্য মিলে গিয়েছে গত সপ্তাহে আইসিএমআরের দেওয়া তথ্যের সঙ্গে। ইতিমধ্যেই ভারতের করোনা ভাইরাস সংক্রমণ যে দিকে এগোচ্ছে তাতে আশঙ্কা কমেছে। চারটি রাজ্য নিজেদের করোনা মুক্ত ঘোষণা করেছে। গোয়া, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মণিপুর। অন্যান্য রাজ্যে সংক্রমণ তুলনামুলক কমছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

