লকডাউনের মধ্যেই ফের ব্যাট হাতে মাঠে নামলেন বিরাট!

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৯ মার্চ থেকে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিড়া জগত ও রূপোলী পর্দার তারকারা। তবে ঘর বন্দি থাকলেও তারকারা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ভক্তদের সাথে শেয়ার করে নিতে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। এদিন এমনই এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডায়ায়। যেখানে ফ্ল্যাটের ছাদে ক্রিকেট খেলতে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। 

ভিডিওর শুরুতেই ব্যাট হাতে দেখা যায় অনুষ্কাকে। আর বল করছেন বিরাট কোহলি। কিছুক্ষন পরে তাঁদের অবস্থান পের পরিবর্তিত হয়। আর্থাৎ বোলারের ভূমিকায় দেখা যায় অনুষ্কাকে এবং ব্যাট হাতে মাঠে নামেন বিরাট। তবে ভিডিওতে বিরুষ্কার পাশাপাশি আরও একজনকে দেখা যায়। যিনি ফিল্ডিং করছিলেন। যদিও ভিডিও দেখে, তিনি ঠিক কে তা স্পষ্ট হয়নি।

                                                   

লকডাউনের জেরে বন্ধ রয়েছে সর্ব স্তরের খেলা। তাই ঘরে থাকা ছাড়া কোন উপায় নেই বিরাটের। একইবাবে অনুষ্কা শর্মার শ্যুটিং বন্ধ রয়েছে। ফলে দিন কাটাতে এবার বাড়িতেই ব্যাট হাতে ২২ গজ তৈরি করে ফেললেন বিরুষ্কা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube