‘করোনার জেরে মানুষ আর নিজস্বী তুলতে চাইবে না’, বিতর্কের মুখে পরেশ রাওয়াল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে জরুরি পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সমস্ত কিছুই। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলেই গৃহবন্দি দশা কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিপাকে পড়লেন বলিউডের বর্ষীয়ান তারকা পরেশ রাওয়াল।  

লকডাউন পরিস্থিতিতে সম্প্রতি অভিনেতা ট্যুইটে লেখেন, ‘অন্তত আগামী কিছু দিনের জন্য মানুষ আর নিজস্বী তুলতে চাইবে না।’ এই মন্তব্যের পরেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় পরেশ রাওয়ালকে। কীভাবে তাঁর মতো একজন বিশিষ্ট অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করতে পারেন! তা নিয়েই নেটদুনিয়ায় ওঠে বিতর্কের ঝড়। 

 

অভিনেতার এই মন্তব্যের পরেই তাঁকে উদ্দেশ্য করে একজন লেখেন, “স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনাদের তারকা আমরাই বানিয়েছি। তবে এবার থেকে আপনাদের সাথে আর কেউ নিজস্বী তুলতে চাইবেন না। এখন দেশ অনেকটা হদলে গেছে। আপনারা আসলে ‘ফের হিরো’। এবার থেকে চিকিতসক, নার্সদের সঙ্গে নিজস্বী তোলা হবে।”

অনেকেই আবার অভিনেতার উদ্দেশ্য়ে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চেয়েছেন, করোনার মতো মহামারির জেরে দেশের প্রতিটি মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, সেই পরিস্থিতিতে কীভাবে পরেশ রাওয়াল এই ধরনের কথা বলতে পারেন! যদিও কটাক্ষের মুখে পড়েও এবিষয়ে মুখ খোলেননি অভিনেতা। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube