করোনার জেরে অমূল্য সবুজসাথী সাইকেল, চড়া দামে কিনছেন পরিযায়ী শ্রমিকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : বর্তমানে দেশজুড়ে তৃতীয় দফায় চলছে লকডাউন। ২৯ মার্চ থেকে এই লকডাউন কার্যকর হয়ে। তখন থকেই বন্ধ যাবতীয় পরিবহন ব্যবস্থা। যার ফলে ভিন রাজ্যে কর্মসুত্রে গিয়ে আটকে পড়েছেন কয়েক লক্ষ শ্রমিক। খাদ্য ও বাসস্থানের অভাবে ইতিমধ্য়েই তাঁরা বাড়ি ফেরার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন। তাই কোনরকম যান চলাচলের তোয়াক্কা না করেই অবশেষে পায়ে হেঁটে নিজ নিজ বাড়ির উদ্দেশ্য়ে পাড়ি দিয়েছেন বহু শ্রমিক। এবার অনেকেই বেছে নিয়েছেন সাইকেল। যার ফলে এখন অমূল্য হয়ে উঠেছে ভাঙাচোরা সবুজসাথী সাইকেল। 

কী অবাক হচ্ছেন তো! কিন্তু আবাক লাগলেও এটাই সত্যি। পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি ফেরার তাগিদে চড়া দামে সবুজসাথী সাইকেল কিনছেন। আর ফেরার আশায় মোটা টাকা দিয়ে সেই সাইকেল গুলিই কিনছেন শ্রমিকেরা। এদিন ২ নম্বর জাতীয় সড়কে একদল সাইকেল আরোহিকে দেখা যায়। যাঁর সকলেই সবুজসাথী সাইকেল নিয়ে কোথাও যাচ্ছেন। তাঁদের সকলের পিঠে স্কুলের মতো ব্যাগ, পরণে নীল সাদা পোশাক ও মুখে মাস্ক। দেখে স্কুল পড়ুয়া ছাড়া অন্য কিছু মনে হওয়ার উপায় নেই। তবে পরক্ষণে জানা যায়, তাঁরা আসলে পরিযায়ী শ্রমিক। বর্ধমানের কেতুগ্রাম থেকে রওনা দিয়েছেন বিহারের উদ্দেশ্যে। যাতে দ্রুত বাড়ি পৌঁছানো সম্ভব হয়, তাই চড়া দাম দিয়ে সবুজসাথী সাইকেলই কিনে ফেলেছেন তাঁরা।

এবিষয়ে জানতে চাওয়া হলে, তাঁদের মধ্যে থেকেই এক পরিযায়ী শ্রমিক বলেন, “বিহার থেকে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে এক কারখানায় কাজের জন্য এসেছিলেন এই রাজ্যে। লকডাউনের এর ফলে কারখানা বন্ধ। জমা পুঁজি যতটুকু ছিল সেই দিয়েই দিন কাটছিল। কারখানা বন্ধ হওয়ায় মালিক কর্তৃপক্ষ টাকা-পয়সা দিচ্ছে না। তাই বাড়ি ফেরার উপায় বলতে এই সাইকেল।” 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube