নিউজটাইম ওয়েবডেস্ক : গতকালই অমিতাভ বচ্চন অভিনিত ‘গুলাবো সিতাবো’ ছবি আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ করার সিদ্ধান্ত জানান পরিচালক সুজিত সরকার। এবার সে পথে হেঁটেই লকডাউনের মধ্যে মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান ও যীশু সেনগুপ্ত অভিনীত ‘শকুন্তলা দেবী’ ছবিটি।
৮ মে ‘শুকুন্তলা দেবী’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলায় তা বাতিল করা হয়। কিন্তু কবে দেশে লকডাউন পরিস্থিতি শিথিল হবে, তা যেহেতু এখুনই বলা সম্ভব হচ্ছেনা, তাই লকডাউনের মধ্যেই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিতে বিদ্যা বালনের স্বামীর ভূমিকায় দেখা যাবে যীশুকে। এই দুই চরিত্রের পাশাপাশি ছবিতে আরও রয়েছেন সান্যা মালহোত্রা ও অমিত সাধ। কিন্তু এখন প্রশ্ন হল লকডাউনের মধ্যে ছবির মুক্তি কীভাবে সম্ভব হবে। জানা গিয়েছে ‘গুলাবো সিতাবো’ ছবির মতো আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবিটিও। তবে এখনও পর্যন্ত মুক্তির জন্য কোন তারিখ চূড়ান্ত করা হয়নি। ছবিতে প্রাধান্য পেয়েছে প্রথম মহিলা গণিতবিদের গণিতে বিশেষ দক্ষতা বিষয়টি। আর সেই মহিলা গাণিতবিদের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে। যিনি কিনা মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রর অঙ্ক করে ফেলতে সক্ষম। ছবিতে বিদ্যা বালনের চরিত্রের নাম শকুন্তলা দেবী। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সংস্করণে স্থান পেয়েছিলেন এই শকুন্তলা দেবী। এছাড়া ছবিতে দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত ও অমিত সাধ। শকুন্তলা দেবী তথা বিদ্যা বালনের মেয়ের চরিত্রে দেখা যাবে সান্যা মালহোত্রাকে। ১৫ মে ‘শকুন্তলা দেবী’ ছবির মুক্তি নিয়ে বিদ্যা বালান ও যীশু সেনগুপ্ত ইনস্টাগ্রামে একটি লাইভ করবেন বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

