গার্ডেনরিচ শিপবিল্ডার্সের ব্যারাকে করোনা আক্রান্ত ৩৮ জন সিআইএসএফ জওয়ান

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সের ব্যারাকে করোনা আক্রান্ত ৩৮ জন সিআইএসএফ জওয়ান। এদের মধ্যে ৩৭ জনের ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট গত ২৪ ঘণ্টায় পজিটিভ এসেছে। সোমবার ভোরে শহরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। 

জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিক সোমবার ভেরে করোনা আক্রান্ত হয়ে মারা যান। গত ৫ মে তাঁর শরীরে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছিল।

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে মোতায়েন রয়েছেন ৪০০ সিআইএসএফ জওয়ান মোতায়েন রয়েছেন। ভারতীয় নৌসেনার জাহাজ তৈরির অন্যতম ঘাঁটি এটি। এই নিয়ে দেশে ৩ জন সিআইএসএফ জওয়ানের মৃত্যু হল। এর আগে যে ২ জনের মৃত্যু হয়েছিল তাঁরা জাতীয় জাদুঘর ও মুম্বই বিমানবন্দরে কর্মরত ছিলেন। 

ইতিমধ্যে করোনা সংক্রমণের ফলে সিএপিএফ-এর ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। বিএসএফ-এ মৃত্যু হয়েছে ২ জনের। সিআরপিএফ-এ মৃত্যু হয়েছে ১ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube