দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ৭০,০০০ , মৃত ২০০০ এর বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : দেখতে দেখতে দেশে ৭০,০০০ পেরিয়ে গেলো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ভারতে এখন মোট আক্রান্ত ৭০,৭৫৬ জন। ওই মারণ ভাইরাস এদেশে প্রাণ কেড়েছে মোট ২,২৯৩ জন মানুষের। গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ৮৭ জন করোনা রোগী। পাশাপাশি নতুন করে ওই সংক্রামক রোগে  আক্রান্ত হয়েছেন ৩,৬০৪ জন। এদিকে সরকারি সূত্র থেকে যা আভাস পাওয়া গেছে,তাতে ১৭ মে তারিখের পরেও ফের একবার বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। তবে এবার যদি লকডাউনের মেয়াদ বাড়ানোও হয় তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নয় এমন অঞ্চলে কিছু কিছু বিধিনিষেধ আরও লাঘব করা হতে পারে।

এদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রের পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ওই রাজ্যে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,৪০১ জন। শুধু মাত্র সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ওই রাজ্যে নতুন করে আরও ১,২৩০ জন ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮৬৮ জনের।

মহারাষ্ট্রের পরেই কোভিড- ১৯ সংক্রমণের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। ওই রাজ্যে এখনও পর্যন্ত ৮,৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট ৫১৩ জন মারা গেছে।

তবে দেশে ওই রোগে আক্রান্ত হয়েও বহু মানুষ সুস্থ হয়েছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশে করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হারের পরিসংখ্যান জানিয়েছে। সেই অনুযায়ী, দেশে ওই রোগে আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৩১.৭৩ শতাংশ মানুষ। সংখ্যার হিসাবে সুস্থ হওয়া মানুষ মোট ২২,৪৫৫ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube