বদলি হল রাজ্যের স্বাস্থ্য সচিবের, পাঠানো হল পরিবেশ দফতরে

নিউজটাইম ওয়েবডেস্ক : সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে। নবান্ন সূত্রে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে। দেশ তথা রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত। তার মধ্যেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত। এ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তাঁর জায়গায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। যিনি পরিবহন দফতরের সচিব ছিলেন। তাঁর জায়গায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। যিনি পরিবহন দফতরের সচিব ছিলেন।

করোনা সংকটের শুরুতেই এ রাজ্যের খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয়েছিল। গণবন্টন ব্যবস্থায় অনিয়মের অভিযোগের জেরেই মনোজ আগারওয়ালকে সরিয়ে দেওয়া হয় বলে জানা যায়।

বিবেক কুমারকে বর্তমানে পরিবেশ দফতরের প্রধান সচিব পদের দায়িত্ব পাঠানো হয়েছে বলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার নবান্নের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, বিবেক কুমারের পরিবর্তে ১৯৯৮ সালের আইএএস ব্যাচের অফিসার নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিব পদে নিয়োগ করা হচ্ছে। বিবেক কুমারকে পরিবেশ দফতরের প্রিন্সিপাল সচিবের দায়িত্বে পাঠানো হয়েছে।

তবে করোনা পরিস্থিতিতে তড়িঘড়ি করে কেন স্বাস্থ্য সচিবকে বদলির করেছে রাজ্য, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়। কিন্তু এই ঘটনায় একেবারেই অবাক হননি রাজ্যের আমলা মহলের অনেকেই। তাঁদের বক্তব্য, গত ৩০ এপ্রিলের পরই বিবেক কুমারের বদলির সম্ভাবনা স্পষ্ট হয়ে গিয়েছিল।

 প্রশাসনের অন্দরমহলের খবর, এপ্রিলের শেষের দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে একটি চিঠি পাঠিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিবেক কুমার। সেখানে বিভিন্ন জেলার করোনা আক্রান্তের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কারণ সেখানে যতজন করোনা আক্রান্তের সংখ্যা জানানো হয়েছিল, রাজ্যের তরফে তা তখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। সেই সময় রাজ্যের তরফে যেখানে শুধুমাত্র সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হচ্ছিল। এই অবস্থায় বিবেক কুমারের এই চিঠি বিরোধীদের আর ও সুবিধা করে দেয়। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube