নিউজটাইম ওয়েবডেস্ক : বিনোদন জগত ছাড়িয়ে এবার স্কুল পাঠ্যেও জায়গা করে নিলেন অভিনেতা অক্ষয় কুমার। হ্যাঁ ঠিকই পড়েছেন। আসলে বিষয়টা হল, তেলেঙ্গানায় বাচ্চাদের সাধারণ জ্ঞানের বইয়ে জানতে চাওয়া হয়েছে অভিনেতা অক্ষয় কুমারের আসল নাম। তবে সাধারণ জ্ঞান বইয়ে এই ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছে তেলেঙ্গানা শিক্ষা দফতর।
সেরাজ্যে সপ্তম শ্রেণীর একটি সাধারণ জ্ঞানের পাঠ্যপুস্তককে একাধিক অধ্যায়ে ভাগ করা হয়েছে। তার একটি অধ্যায়ে বিনোদন জগত থেকে একাধিক প্রশ্ন রয়েছে। যেগুলি একেবারেই মূল্যহীন। আর সেখানেই কোন ছবিতে অভিনেতা একটি চরিত্রের নাম (অনস্ক্রিন নাম) তুলে ধরে জানতে চাওয়া হয়েছে তাঁর আসল নাম কি। তবে শুধু অক্ষয় কুমারই নন, সেই তালিকায় রয়েছেন দীলিপ কুমার, রজনীকান্ত, রেখা, তাবু, ক্যাটরিনা কইফ, অজয় দেবগণ, গোবিন্দা সহ নতুন ও পুরাতন প্রজন্মের একধিক তারকার নাম। একইসাথে জেনারেল নলেজের বইয়ে কার্টুন চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছে তেলেঙ্গানা শিক্ষা দফতর। একইসাথে ক্ষোউ প্রকাশ করতে দেখা গিয়েছে অভিভাবকদেরও। কিভাবে কর্তৃপক্ষ পাঠ্য বইয়ে এই ধরনের প্রশ্ন রাখার অনুমতি দিলেন সেবিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

