রাজ্যে মৃতের সংখ্যা ১০০-র দোরগোড়ায়, জানালেন স্বরাষ্ট্রসচিব

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০০-র দোরগোড়ায় পৌঁছল। গত  ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ১১। এর ফলে শুধু করোনায় মৃত্যু সংখ্যা হল ৯৯। এবং কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। শনিবার মেডিক্যাল বুলেটিনে জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ‌যোগ্যভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন করো করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন। এরফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৭৮৬ জন।

তবে এর মধ্যেও আশার আলো গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৯ জন। এর ফলে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৩৭২। এখন রাজ্যে চিকিৎসাধীন আছেন ১২৪৩ জন।

এছাড়া রাজ্যে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, জানালেন স্বরাষ্ট্র সচিব।  গত ২৪ ঘন্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৩,৬০১ টি নমুনা। এখনও প‌র্যন্ত মোট টেস্ট হয়েছে ৩৯,৩৬০ জনের।

সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫,৪৪৮ জন। এরমধ্যে ছাড়া পেয়েছেন ১৮,৭৯৬। নতুন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯,৪৯০ জন। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ সম্পুর্ণ করেছেন ৬৬ হাজার ৪৭৯। মোট কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি। মোট কোভিড-১৯ হাসপাতাল আছে ৬৮টি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube