নিউজটাইম ওয়েবডেস্ক :
দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের নিরিখের মহারাষ্ট্র অন্যতম। তাই স্বাভাবিক ভাবেই সেখানে করোনা আক্রান্ত হচ্ছেন জরুরি পরিষেবা প্রদানকারী চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে পুলিশকর্মীরাও। গত ২৪ ঘন্টায় ১৫৭ জন পুলিশ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সেই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৪ জন পুলিশকর্মী। তবু মানুষের থেকে সহমর্মিতা পাচ্ছেন না তারা। এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধারাভিতে ইতোমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। লকডাউনের মধ্যে মহারাষ্ট্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে মোট ১৯৪টি। পরিস্থিতি সামলাতে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে ৬৮৯ জনকে। মুম্বইয়ে সবচেয়ে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বেশ কয়েকদিন ধরে। শনিবার আলোচনা শুরু হয়েছে এই নিয়ে যে পুলিশ দিয়ে পরিস্থিতি সামলাতে না পেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সেনার কাছ থেকে সাহায্য চেয়েছেন। যদিও উদ্ধব ঠাকরে সে কথা অস্বীকার করেছেন। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত পুলিশকর্মীদের মধ্যে এখনও আক্রান্ত রয়েছে ৬৪৮টি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। পাঁচজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৯ হাজারে। ১৭ হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১৯৮১ জনের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

