করোনাকে সঙ্গে করেই বাঁচতে হবে, জানালো কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : ভাইরাসর সঙ্গে বেঁচে থাকার অভ্যাস করতে হবে। শুক্রবার এই কথা জানান হল কেন্দ্রের তরফে। ধীরে ধীরে উঠছে লকডাউন। কিন্তু বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে আগামী কিছুদিনের মধ্যে যে দেশ থেকে করোনাভাইরাস নির্মূল হবে না, কার্যত তা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক।শনিবার ভোরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত ৫৯,৬৬২, মৃত ১৯৮১।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন যে দেশের অনেকাংশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার পরিসর কমছে।

তিনি বলেন যে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে চলতে হবে সবাইকে। সবার আচরণে বদল দরকার এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রসঙ্গত এর আগে কেজরিওয়ালও একই কথা বলেছিলেন যে ভাইরাসের সঙ্গেই এখন সহবস্থান করতে হবে। করোনা মুক্ত জেলার সংখ্যা কমে ২১৬ হয়েছে বলে তিনি জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube