নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মাঝে ও দেশে অব্যাহত নভেল করোনাভাইরাসের দাপট। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩৩৯০ জন। মোট সংখ্যা দাঁড়াল ৫৯,৭১২,মৃত ১৯৮৫। চলতি সপ্তাহের সোমবার থেকেই দেশে কার্যকর হয়েছে তৃতীয় দফার লকডাউন। কিন্তু যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ১৭ মে-এর পর কীভাবে পরিস্থিতি সামাল দেবে কেন্দ্র-রাজ্য সে প্রশ্ন গোটা দেশবাসীর।
বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে প্রবাসে আটকে থাকা ভারতীয়দের। এদিকে এই ভয়াবহ কোভিডযুদ্ধে যারা লড়াই করে চলেছেন অবিরাম তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতে বা প্রবাসে যারা সমস্যায় রয়েছেন এই কঠিন সময়ে ভারত সর্বশক্তি নিয়ে ও নিঃস্বার্থভাবে তাঁদের পাশে দাঁড়াচ্ছে। ভারতের এই পদক্ষেপ বিশ্বকেও সাহায্য করবে।” অপরদিকে,বাংলায় করোনার দাপট ক্রমশ বাড়ছে। রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় নতুন করে ১৩০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে কোভিড ১৯ পজিটিভ কেসের সংখ্য়া ১ হাজার ১৯৫। মোট আক্রান্তের সংখ্যা ১৬৭৮। বাংলায় করোনায় সুস্থ হয়েছেন ৩২৩ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

