নিউজটাইম ওয়েবডেস্ক : সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে শীঘ্র সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। প্রসঙ্গত, লকডাউনের মেয়াদ ক্রমশ বাড়তে থাকায় জল্পনা ছড়িয়েছিল, আর পরীক্ষা নেওয়া হবে না। তবে গত ২৯ এপ্রিল সংবাদসংস্থা পিটিআই-কে সিবিএসইয়ের কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ জানিয়েছিলেন, দশম ও দ্বাদশ শ্রেণীর ২৯ টি বিষয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বদলায়নি বোর্ড। ২৯ টি বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে ব্যবস্থা আছে, তা জানিয়েছিলেন মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রকের এক শীর্ষ কর্তা। একইসঙ্গে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, পরীক্ষা শুরুর কমপক্ষে ১০ দিন আগে সময়সূচি ঘোষণা করা হবে। তারপর জল্পনা ছড়িয়েছিল, মঙ্গলবার ‘ওয়েবমিনার’-এ পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করবেন মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী। কিন্তু জানানো হয়, ‘সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে শীঘ্র সিদ্ধান্ত নেওয়া হবে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

