নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের পর দিন যেন বেড়েই চলেছে করোনা আতঙ্ক। ইতিমধ্য়েই এই মারণ ভাইরাসের জেরে মৃত্যুমিছিল শুরু হয়েছে আমেরিকায়। ট্রাম্পের দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৬০ হাজার ছাড়িয়েছে। তবে দেশে করোনা সংক্রমণের কারণ হিসাবে প্রথম থেকেই চিনের দিকে অভিযোগের আঙুল তুলছে আমেরিকা। একইসাথে চিনের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে হু-কেও কাঠগোড়ায় তুলতে ছাড়েনি। ট্রাম্প প্রশাসনের দাবি, করোনা নিয়ে সমস্ত তথ্য গোপন করেছে চিন। এমনকি চিনের জন্যই আজ গোটা বিশ্ব সংটের মুখে দাঁড়িয়ে রয়েছে। এখানেই শেষ নয়, চিনের উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে বারে বারে সরব হতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার চিনের বিরুদ্ধে আমেরিকার আনা এই সমস্ত অভিযোগের যথাযথ প্রমাণ চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা নিয়ে চিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যদি এবিষয়ে আমেরিকার কাছে কেন প্রমাণ থাকে তাহলে অবিলম্বে যেন তা হু-য়ের হাতে তুলে দেওয়া হয়। একইসাথে এদিন হু জানায়, উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানো থেকে শুরু করো চিনের বিরুদ্ধে আরও যেসমস্ত অভিযোগ এনেছে আমেরিকা, এখনও পর্যন্ত সেবিষয়ে কোন প্রমাণ মেলেনি। যদি এবিষয়ে কোন যুক্তিগ্রাহ্য প্রমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের কাছে থেকে থাকে তাহলে তা যত দ্রুত সম্ভব প্রকাশ্যে আনা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান মাইকেল রায়ান মঙ্গলবার এবিষয়ে সাফ জানিয়ে দেন, উহানের ল্যাব থেকে করোনা সংক্রমণের বিষয়টি শুধুমাত্র একটি অনুমান। আমেরিকা এবিষয়ে কোন প্রামাণ আমাদের দেয়নি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

