নিউজটাইম ওয়েবডেস্ক : সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন অকথ্য অত্যাচার, ধর্মান্তকরণের চেষ্টা ভারতসহ গোটা বিশ্বের মানুষের কাছে অজানা নয়। কিন্তু পাকিস্তানের এই পরিচিত ছবির মাঝেই ঘটল এক নজিরবিহীন ঘটনা। পাকিস্তানের বায়ুসেনার পাইলট পদে এবার নিষুক্ত হলেন রাহুল দেব নামের এক হিন্দু যুবক। জেনালের ডিউটি পাইলট হিসেবে তিনি যোগ দিয়েছেন।
স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় ৭৩ বছর কেটে গেলেও, ওই প্রথমবার পাকিস্তানের আকাশে বিমান উড়াবে বছর ছাব্বিশের এক হিন্দু যুবক। জানা গিয়েছে পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, খ্রিস্টান ও শিখরা কাজ করলেও একনও পর্যন্ত পাইলট পদে কোন হিন্দু ব্যক্তিকে নিযুক্ত হতে দেখা যায়নি। সুত্রের খবর, পাক বায়ুসেনার পাইলট পদে নিযুক্ত রাহুল দেব সিন্ধ প্রদেশ থেকে পাক আকাশে বিমান ওড়াবেন। আর ঠিক সেকারনেই রাহুলের জন্য এখন গর্ববোধ করছেন সিন্ধ প্রদেশের তারপারেকারের বাসিন্দারা। রাহুল দেবের এই সাফল্যে অত্যন্ত খুশি হয়েছেন অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েতের সেক্রেটারি রবি দাওয়ানি। তাঁর কথায়, ‘যে সংখ্যালঘু সমাজের অনেক সদস্য সেনাবাহিনীর কাজ এবং পাশাপাশি সিভিল সার্ভিসে দায়িত্বও পালন করছেন। বিশেষত, দেশের অনেক বড় চিকিৎসক হিন্দু সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। সরকার আগামী দিনেও যদি সংখ্যালঘুদের দিকে এইভাবে মনোযোগ দিতে থাকে, তবে রাহুল দেবর মতো অনেকেই দেশের সেবার কাজে এগিয়ে আসবেন’। তবে বিস্ময়কর ঘটনা হল, যেদিন সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন সরব হয়, ঠিক সেদিনই পাক বায়ুসেনার পাইলট হিসাবে নিযুক্ত হন রাহুল দেব। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ভারত য়ে মুসলিমবিরোধী এখন সেটাই প্রমান করতে উঠেপড়ে লেগেছে ইমরান সরকার। আর ঠিক সেকারনেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারতবিরোধী জনমত গড়ে তুলতে ভারতের বিভিন্ন ভিডিও ফুটেজ ও রাজনৈতিক নেতাদের বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা শুরু করেছে পাকিস্তান।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

