নিউজটাইম ওয়েবডেস্ক : বারংবার রাজনৈতীক দ্বন্দ ও যুদ্বে বিধ্বস্ত কাশ্মীর, তবে এই ভয়ঙ্কর সুন্দরকেই এবার বিশ্বের দরবারে উজ্বল করে তুলল তিন কাশ্মীরী সন্তান। সংঘর্ষে জেরবার কাশ্মীরের চিত্র তুলে ধরেছেন অ্যাসোসিয়েট প্রেস এর তিন চিত্র গ্রাহক – দার ইয়াসিন, মুখতার খান ও ছান্নি আনন্দ। এই তিন কাশ্মীরি চিত্রগ্রাহক ২০২০ সালের ফিচার ফোটোগ্রাফি বিভাগে পেলেন পুলিৎজার সম্মান। সোমবার ঘোষণা করা হয় এঁদের নাম।
সাধারণত কলম্বিয়া বিশ্ব বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় পুরস্কার প্রাপকদের নাম। তবে এই বছর করোনা মহামারীর জেরে তা সম্ভব হয়নি। পুলিৎজার বোর্ডের প্রধান, ডানা কেনেডি ইউটিউব লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘোষণা করেন নির্বাচিতদের নাম। পুলিৎজারের ওয়েবসাইটে জানানো হয়, বিপর্যস্ত নিস্বর্গের দলিল স্বরূপ তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপুর্ণ, তাই এই পুরস্কার তাঁদের প্রাপ্য। এঁরা যে ভাবে জীবনের ঝুঁকি নিয়ে, লুকিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, পুলিশ – আধাসামরিক বাহীনির ছবি তুলেছেন সেই সাহস প্রশংসনীয়। কখনও সব্জির বস্তায় ক্যামেরা লুকিয়ে আবার কখনও অজ্ঞাত কোনো বাসিন্দার বাড়িতে লুকিয়ে থেকে এই ছবি তুলেছেন তারা। বারবার রাজনৈতিক দ্বন্দে জর্জরিত উপত্যকার এই ছবি অনন্য। ছবির ফাইল বিমান যাত্রীদের সাহায্যে সন্তর্পনে পাঠানো হত দিল্লিতে সংবাদ সংস্থার দফতরে। মৃত্যুর সঙ্গে লুকেচুরি খেলে এরা তুলে ধরেছেন অদেখা কাশ্মীরের ছবি। দেখে নিন তাঁদের পুরস্কার প্রাপ্ত ছবি গুলি –
দার ইয়াসিনের তোলা ছবি
মুখতার খানের তোলা ছবি
ছিন্নি আনন্দের তোলা ছবি
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

