নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। কিভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছে প্রশাসন। জারি হয়েছে লকডাউন। কিন্তু এই দীর্ঘ লকডাউনের জেরে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। করেনা বিদায় নেওয়ার পর কিভাবে রাজ্যের অর্থনৈতিক হাল ফেরানো সম্ভব হবে তা নিয়ে আলোচনার স্বার্থে ইতিমধ্যেই গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটির নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সেই কমিটিকে পাল্টা দিতে এক ভিন্ন পদক্ষেপ গ্রহন করলে বিজেপি।
জানা গিয়েছে করোনা পরবর্তী রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার জনসাধারণের কাছেই দাওয়াই নিতে চলেছে গেরুয়া শিবির। আর সেই মর্মে এবার একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এবিষয়ে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। কবে আমরা এই মহামারীর কবল থেকে মুক্তি পাব তা জানা নেই। কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পর কিভাবে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসা যাবে, সেবিষয়ে সাধারণ মানুষের মতামত আমরা নেব। একইসাথে মতামত জানতে চাই বিশেষজ্ঞদের থেকেও। তিনি আরও বলেন, বিবিন্ন স্তরের মানুষদের থেকেই আমরা মতামত গ্রহন করব। তাই যাঁরা যাঁরা এবিষয়ে আগ্রহী, তাঁরা টোল ফ্রি নম্বরে ফোন করে নিজেদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে। মূলত সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছার ওপর নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্যই বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

