৩১শে জুলাই অবধি তথ্য প্রযুক্তি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের সমস্ত আই টি অর্থাৎ তথ্য প্রযুক্তি কর্মীকে আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন আরোপ করার ফলে পরিবহণ ব্যবস্থা কম থাকবে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি সংস্থা এবং সংলগ্ন সংস্থাগুলিতে কর্মরতদের অফিসে হাজিরা আপাতত বন্ধ রাখা হবে বলে জানান মন্ত্রী।

গত ১৩ মার্চ তথ্য প্রযুক্তি কর্মীদের বাধ্যতামূলক পিপিভিপিএন ব্যবহার ছাড়াই বাড়ি থেকে কাজ করার জন্য নিয়ম শিথিল করে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু রাখা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই নিয়ম আগামী মে মাসের শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন নিয়মের আওতায় পড়ছে আন্তর্জাতিক কল সেন্টার, বিজনেস প্রসেস আউটসোর্সিং অ্যান্ড নলেজ প্রসেস আউটসোর্সিং সেন্টার, ই-লার্নিং সাইট, বিলিং সেন্টার এবং মেডিক্যাল ট্র্যান্সক্রিপশন সংস্থাগুলি। কর্মীদের সুবিধার্থে তাঁদের বাড়ি থেকে কাজ করার জন্য সংস্থার বাধ্যতামূলক এক কোটি টাকা জমা রাখার নিয়মও তুলে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধুমাত্র বাড়ি থেকে কর্মরত কর্মীর নাম ও ঠিকানা টেলিযোগাযোগ মন্ত্রককে জানাতে হবে।

মঙ্গলবার হরিয়ানা ও সিকিমের মুখ্যমন্ত্রী, বিহার, উত্তর প্রদেশ ও কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী এবং অন্ধ্র প্রদেশ, তেলাঙ্গনা, গুপজরাত, কেরালা., মহারাষ্ট্র, পঞ্জাব, অসম, ওডিশা, গোয়া, নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয়ের তথ্য প্রযুক্তি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে এই ঘোষণা করেন রবি শংকর প্রসাদ।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube