নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে উৎপত্তি হতে পারে ৭ মিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভাবস্থার। করোনা মোকাবিলার জেরে জনজীবন থমকে গেছে। বাড়িতে বন্দি সকলে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। লকাডাউনের জেরে বন্ধ সমস্ত ব্যবসা বাণিজ্য। মিলছে শুধু অত্যবশ্যকীয় জিনিস।
ইউ এন পপুলেশন স্টাডির একটি রিপোর্টে দেখা গেল এই সময়ের মধ্যে বিশ্বে প্রায় ৪৭ মিলিয়ন মহিলা পাচ্ছেন না সঠিক গর্ভনিরোধক। এর ফলে অদুর ভবিষ্যতে অনিচ্ছাকৃত গর্ভধারণের সমস্যা হবে প্রকট। প্রায় ৭ বিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভধারণ হতে পারে বলে জানায় এই রিপোর্ট। এই রিপোর্টে আরও বলা হয়, এই মহামারীর জেরে গর্ভধারণ চাড়াও, নারী নির্যাতন, এবং নারী হিংসা বাড়বে ব্যাপক পরিমাণে। ইউএৎপিএমের ডিরোক্টর ন্যাটালি কানেম জানান, করোনা মোকাবিলায় গৃহবন্দী থাকার সবথেকে নেতিবাচক প্রভাব বড়বে বিশ্বের নারী সম্প্রদায়ের ওপর। এর ফলে বাড়িতে বিপজ্জনক পরিস্থিততে থাকা মহিলারা আরও সুরক্ষার অভাব বোধ করবেন। করোনা সংক্রমণের প্রভাব বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় কেমন হবে তা খানিকটা আন্দাজ করা গেলেও। সাধারণ মানুষের জীবনে এই ভাইরাস কেমন প্রভাব ফেলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে এই মহামারী যে সাধারণ মানিষের জীবন আমুল বদলে দেবে তা বলাই বাহুল্য। এই মহামারীর জেরে বিশ্বে স্বাস্থ্য ক্ষেত্রে এবং অর্থনৈতীক ক্ষেত্রে যে বিপুল ক্ষতি হচ্ছে তাতে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হবেন মহিলারা। এর ফলে পরিবার পরিকল্পনা করা যাবেনা সঠিক ভাবে, যা অনিচ্ছাকৃত গর্ভধারণের কারণ হবে। এবং এটি হবে বিপুল পরিমাণে। বিশ্বে ১১৪ টি দরিদ্র ও ৪৫০ মিলিয়ন মহিলা গর্ভনিরোধক ব্যবহার করেন। ইউএনএফসির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এর মধ্যে সিংহ ভাগ মহিলাই পাবেন না গর্ভনিরোধক ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

