১ লক্ষ টাকার বিনিময়ে ফারাহ কন্যার আঁকা ছবি কিনলেন অভিষেক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে দুস্থ মানুষগুলোর পাশাপাশি রাস্তার কুকুর ও অন্যান্যা প্রাণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজের হাতে আঁকা ছবি বিক্রি করার সিদ্ধান্ত নেন ফারহা খানের ১২ বছরের মেয়ে অন্যা। সেকথা নিজে মুখেই স্বিকার করেছিলেন মা ফারহা খান। ছোট্ট এই মেয়ের মানবিকতা বোধ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই এবার ফারহা কন্যা অন্যাকে ১ লক্ষ টাকা পুরস্কার দিলেন জুনিয়ার বচ্চন। 

জানা গিয়েছে, দরিদ্র মানুষ ও পথ কুকুরদের খাওয়ানো ও দেখাশোনা একটি সংস্থা খুলেছে অন্যা। তাঁকে একাজে সাহায্য করেন মা ফারহা খান এবং বাবা শিরিষ কুন্দা। অন্যার সেই সংস্থার পাশে দাঁড়াতে এবার ১ লক্ষ টাকা দিয়ে তাঁর ছবি কিনলেন অভিষেক। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ১২ বছরের ছোট্ট মেয়ে অন্যার ছবি আঁকার একটি ভিডিও পোস্ট করেছেন বলিউডের প্রযোজক, পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান। ছবি এঁকে ইতিমধ্য়েই বেশ অনেকটাই টাকা পেয়েছেন অন্যা। যাঁরা অন্যার ছবি কিনছেন তাঁদের সকলকে নিজে ধন্যবাদও জানিয়েছেন ফারহা।

সোমবার ইনস্টাগ্রামে বন্ধু অভিষেকের সঙ্গে অতীতের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ফারহা লিখেছেন, ‘একটি ছবির জন্য ১ লাখ রুপি কে দিবে? শুধু বচ্চন। এই সহযোগিতা অন্যার চ্যারিটি দ্বিগুণ করে দিয়েছে। ধন্যবাদ আমার পাগল ও বড় হৃদয়ের বালক। তোমার জন্য বড় আলিঙ্গন অপেক্ষা করছে, যদিও জানি তুমি তা পছন্দ করো না।’

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube