খুব সাধারণভাবেই কাটছে জন্মদিন, সন্তানের অপেক্ষাতেই দিন কাটাচ্ছেন কোয়েল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। গৃহবন্দি হয়েই এই মুহূর্তে দিন কাটাচ্ছেন দেশসবাসী। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি রূপোলি পর্দার তারকারা। এমনকি নিজেদের জীবনের বিশেষ অনুষ্ঠানগুলি পালন করা থেকেও তাঁদের বিরত থাকতে হচ্ছে। কিন্তু আজ দ্বিগুণ খুশির দিন টলি কুইন কোয়ল মল্লিকের বাড়িতে। কারন আজ অভিনেত্র্রীর জন্মদিন। এবার ৩৭-এ পা দিলেন অভিনেত্রী ৷ 

একদিকে লকডাউন অন্যদিকে অভিনেত্রী নিজে অন্তঃসত্ত্বা হওয়ার কারনে অন্যবারের মতো আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হচ্ছেনা কোয়েলের জন্মদিন। তবে এই মুহূর্তে নিজের জন্মদিন নিয়ে একেবারেই ভাবছেননা তিনি। বরং এখন তার বিশেষ নজর তাঁর মধ্যে বেড়ে ওঠা সেই নতুন প্রাণের দিকে। তাঁর অপেক্ষাতেই প্রিতিটা মুহূর্ত কাটছে টলি কুইনের। এপ্রিলের শেষে কিংবা মে-এর শুরুতেই সুখবর মিলবে বলে আশা করা হচ্ছে। 

এবার নিজের জন্মদিন প্রসঙ্গে কোয়েল নিজে বলেছেন, ‘বিশেষ কোন অনুষ্ঠান হচ্ছেনা। বাড়ির খাবারই খাব। সামান্য স্পেশ্যাল কিছু হচ্ছে। তার মধ্যে যতটা ভাল থাকা যায়, সেই চেষ্টাই করছি।’ লকডাউনে অন্তঃসত্ত্বা এই টলি অভিনেত্রী শ্বশুরবাড়িতেই রয়েছেন। তবে জন্মদিনে মা-বাবার সাথে ভিডিও কলিং-এর মাধ্যমে কথা বলেছেন তিনি। জন্মদিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে অনেকেই। যতটা সম্ভব তিনি উত্তরও দিয়েছেন। তবে এই সময় নিজের সন্তানের কথা মাথা রেখে এক নতুন রুটিনেই চলছেন বলে জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube