দীর্ঘ মৃত্যুমিছিলের পর করোনা যুদ্ধে জয়ের ইঙ্গিত, ৪ মে থেকেই ইটালিতে শিথিল লকডাউন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতুড়ঘর চিন হলেও, এই মারণ ভাইরাসের জেরে প্রায় শতাধিক দেশে শুরু হয়েছে মৃত্যুমিছিল। আর সেই তালিকায় আমেরিকার পরেই রয়েছে ইটালির নাম। তবে ইউরোপের দেশগুলির মধ্যে ইটালিতেই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। হাজার হাজার মানুষের মৃত্যুতে ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী এই দেশ একটা সময় মৃত্যুপুরিতে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে বলেই দাবি করেছে সেদেশের প্রশাসন। রবিবার সেদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ২৬০ জনের। গত ২ সপ্তাহের মধ্যে এদিনই মৃতের হার ছিল সবচেয়ে কম। যা সেদেশের জন্য ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছে দেশের সরকার। আর এর পরেই বেশ কিছু ক্ষেত্রে লকডাউন পরিস্থিতি শিথিল করার হবে বলে জানানো হয়েছে। 

আগামী ৪ মে থেকে ইটালিতে শিথিল করা হবে একাধিক বিধিনিষেধ। প্রথম দিকে নিজ নিজ এলাকায় যাতায়াতের অনুমতি দেওয়া হলেও কিছুদিনের মধ্যেই বিভিন্ন ছোটখাটো সামাজিক অনুষ্ঠান, শেষকৃত্য ও আত্মীয়বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। এছাড়াও অ্যাথলিটদের ট্রেনিং দেওয়াও শুরু করা হবে। আরপর এক এক করে ৪ মে রেস্তরাঁগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ১৮ মে থেকে বিভিন্ন খেলার দলগুলিকে অনুশীলনের জন্য অনুমতি দেওয়া হবে। এবং ১ জুন থেকে সেলুন এবং বিউটি পার্লারগুলির পরিষেবা চালু করা হবে। 

গত কয়েক মাস থেকেই করোনার জেরে আতঙ্কে ভুগছিল ইটালিবাসী। যেভাবে সেদেশে এই মারণ ভাইরাস ভয়াবহ রূপ ধারন করেছিল, তাতে চিন্তায় ঘুম উড়েছিল সেদেশের প্রশাসনের। তবে শুধু ইটালিই নয়, করোনার কামড় থেকে বাদ পড়েনি ইউরোপের আরও অনেক দেশ। এবার সেই সমস্ত দেশগুলিতেও লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। উল্লেখ্য, ইটালির পাশাপাশি বর্তমানে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে ব্রিটেনেও।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube