নিউজটাইম ওয়েবডেস্ক : ৫০ বা ৬০ এই থেমে থাকবেনা, আগামী দিনে ১০ গ্রাম সোনা কিনতে দাম দিতে হতে পারে ৮০,০০০ টাকা। এমনই মনে করছেন ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ-এর বিশেষজ্ঞরা। চাহিদা বাড়ার ফলেই অক্ষয় তৃতীয়ায় সতেজ সোনার বাজার।
বিশেষজ্ঞদের দাবি, ২০২১ সালের শেষে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স (২৮.৩৪ গ্রাম) সোনার দাম দাঁড়াবে ৩,০০০ ডলার। চলতি ডলার দরে ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ দাঁড়ায় ২,২৮,৮৫৫ টাকা। অর্থাৎ এক গ্রাম সোনার দাম পড়তে চলেছে ৮,০৭৫ টাকা। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপে শেয়ার বাজার ও বন্ডের দাম উল্লেখযোগ্য হারে নিম্নমুখী। পরিস্থিতি বিচার করে লগ্নিকারীরা এখন সোনায় বিনিয়োগ বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করেছেন। বাজারে চাহিদা বাড়ার ফলে সোনার দামও চাঙ্গা রয়েছে। গত শুক্রবার তার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম একধাক্কায় ৩১৫ টাকা বেড়ে ৪৬,৭৪২ টাকায় পৌঁছয়। বাজার বিশেষজ্ঞদের মতে, এই হার ধরে রাখতে পারলে আগামী দেড় বছরে ভারতে সোনার দাম ৭৫% বাড়তে চলেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে যাচ্ছে ১,৭৫০ ডলার। চাহিদা বাড়ার কারণেই দর চড়েছে রুপোরও। ভারতে এ দিন প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৪২,২২৪ টাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

